👁 131 Views

পঞ্চগড়ে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মধ্যাহ্ন ভোজ

পঞ্চগড় : জুলাই যোদ্ধা ও জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্য,সাংবাদিক এবং দলীয় নেতাকর্মীদের সাথে ঈদুল আযহা!র ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ ঈদ শুভেচ্ছা বিনিময় এবং মধ্যাহ্ন প্রীতিভোজের আয়োজন করেছেন।
শুক্রবার (২৯ মে) দুপুরে পঞ্চগড় বোদা উপজেলার পাচপীর মেনাগ্রাম এলাকায় পানি সম্পদ প্রতিমন্ত্রী’র বাসভবনে এ মধ্যাহ্ন প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
মধ্যাহ্ন প্রীতিভোজের শুরুতেই প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশে দল মত, ধর্মবর্ণ নির্বিশেষে সৌহার্দপূর্ণ পরিবেশে সমান নাগরিক অধিকার নিয়ে সকলে বসবাস করবে এই নীতিতেই বিএনপি সরকার বিশ্বাস করে।
কোন ধরনের বৈষম্যকে এই দেশে ঠাই দেয়া হবেনা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন,৭১ কে বাদ রেখে যারা বাংলাদেশের ইতিহাস নিয়ে ষড়যন্ত্র করছেন তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে সকলের।


বিশেষ করে জান্নাতি দল মানুষকে বিভ্রান্ত করে দেশের মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করতে চাইলে তাদের রুখে দিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, কৃষক, কামার, কুমার সবাইকে ঐক্যবদ্ধভাবে মিলিয়ে কাজ করতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা এবং পঞ্চগড় দুই আসনের ( বোদা-দেবীগঞ্জ) এর বিএনপির নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ প্রায় সহস্রাধিক মানুষ এসময় উপস্থিত ছিলেন।
পরে সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মন মুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *