👁 104 Views

ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে  বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে বিজিবি 

নাটোর প্রতিনিধি   :;   পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে দেশের বিভিন্ন এলাকায় যানজটপূর্ণ টোল প্লাজায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

  চলতি মাসের ২১ মে  হতে চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন -৫৩ বিজিবি ১ সেকশন বিজিবির ১০ জন সদস্য  নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার আত্রাই টোল প্লাজা এলাকায় মোতায়েন করা হয়।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা জেলা ও  উপজেলা প্রশাসন, সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় করে যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত ও জন-সাধারণের দুর্ভোগ লাঘবে করতে টোল প্লাজা এলাকায় দায়িত্ব পালন করছে।

   চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ( বিজিবি-৫৩) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) বলেন,  আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো সাধারণ মানুষের নিরাপদ যাত্রা ও জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা  কাজ করছে।

         তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে বিজিবি’র সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আগামী৩১ মে পর্যন্ত টোল প্লাজা এলাকায় দায়িত্ব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *