👁 391 Views

দুপচাঁচিয়া পৌরসভার উচ্চমান সহকারী মাহমুদুল হাসান খান মহিলাসহ নিজ দোকানে কট।।

 

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা থানা রোড়ের চকসুখানগাড়ী এলাকায় কম্পিউটারের দোকানে সাটার নামানো অবস্থায় পৌরসভার উচ্চমান সহকারী মাহমুদুল হাসান খান (৪৫) ও মহিলা দিলরুবা আফরোজ (৪০) কে স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাত সাড়ে ৯টায়।

জানা গেছে, কাহালু উপজেলা বীরকেদার আটালিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে দুপচাঁচিয়া পৌরসভার উচ্চমান সহকারী মাহমুদুল হাসান খান (৪৫) থানা রোড়ে খান কম্পিউটার নামক দোকান স্থাপন করে অবসর সময়ে ব্যবসা করে আসছিলেন। ঘটনার দিন গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলা সদরের মাস্টারপাড়ার আব্দুল জলিলের স্ত্রী দিলরুবা আফরোজ (৪০) উক্ত দোকানে আসে। পরে দোকানের সাটার নামিয়ে দেয়। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে।

তারা দোকানঘরে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা সন্দেহে লোকজন দোকানের সামনে অবস্থান নিয়ে তাদেরকে আটক রাখে। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। দোকানের সাটার খুলে স্থানীয় গণ্যমাণ্য লোকের উপস্থিতিতে তাদেরকে জিঙ্গাসাবাদ করলে তারা সন্তোষজনক উত্তর দিতে পারে না। উত্তেজিত লোকজন মারমুখি হলে  পুলিশ উত্তেজিত লোকজনের হেফাজত থেকে উভয়কে উদ্ধার করে থানায় আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *