👁 404 Views

ঘোড়াঘাটে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মায়ের রুহের মাগফিরাত কমনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ
দিনাজপুর ঘোড়াঘাটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মাতা মরহুমা বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনায় ঘোড়াঘাট বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৯ মে) বাদ আসর উপজেলার রানীগঞ্জ বাজার বিএনপির অস্থায়ী কার্যালযয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

এসময় মরহুমা বেগম জেবুন্নেছার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মো.শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো.মাহফুজার রহমান লাবলু সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

দেয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম জেবুন্নেছার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *