👁 319 Views

যশোরে  সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণসহ ৩ পাচারকারী আটক করেছে বিজিবি

ব্দুল মান্নান, শার্শা (যশোর) থেকে ॥ যশোর-নড়াইল মহাসড়কে এক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। আজ বৃহস্পতিবার (০৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও নগদ টাকাও জব্দ করা হয়েছে। বিজিবি সুত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকস আভিযানিক দল নীলগঞ্জ ব্রিজের ওপর অবস্থান নেয়। সেখানে একটি সন্দেহভাজন প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ির এর ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ০৩ কেজি ৪৮ গ্রাম ওজনের মোট ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত পাচারকারীরা হলেন: যশোর জেলার শার্শা থানার রাজনগর গ্রামের জহির উদ্দিন এর ছেলে রনি (৩৬) চৌগাছা থানার  কয়েরপাড়া গ্রামের ইসহাক মিয়ার ছেলে আব্দুল গনি (৫৪) যশোর সদর থানার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহীম সরদার এর ছেলে ইসরাইল সরদার (৪৬)। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৬ কোটি ৩৯ ল ৪৭ হাজার ৪০ টাকা। এছাড়া ১৮ ল ৫০ হাজার টাকা মূল্যের প্রাইভেট কার, ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ৫টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৬,৫৮,৭০,৮৬৭/- (ছয় কোটি আটান্ন ল সত্তর হাজার আটশত সাতষট্টি) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করেছিল। স্বর্ণের এই বড় চালানটি যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তারা চৌগাছা সীমান্তের দিকে যাচ্ছিল। তিনি আরো জানান,আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামাল ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *