👁 444 Views

ঘোড়াঘাটে শ্রমিক দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঘোড়াঘাট,প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সন্ধায় রানীগঞ্জ বাজার বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.মাহফুজার রহমান লাবলু, উপজেলা তাঁতি দলের আহবায়ক শ্যামসাদুল হক রিপন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *