👁 511 Views

বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক উপ পরিষদের মহান ১লা মে দিবস পালিত।।

মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃ বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক উপ পরিষদের দুপচাঁচিয়া গৃহ নির্মাণ শ্রমিক এর মহান ১লা মে দিবস পালিত হয়েছে।

মহান মে দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সকাল দশটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে দশটায় সিও অফিস হতে দুপচাঁচিয়া উপজেলার প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য রেলি হয়েছে।

রেলিতে নেতৃত্ব দেন বগুড়া ৩ আদমদিঘি দুপচাঁচিয়া নির্বাচনী এলাকা ৩৮ মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মুহিত তালুকদার এমপি। দুপচাঁচিয়া উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের উপদেষ্টা বিথী আয়রন হাউসের স্বত্বাধিকারী আলহাজ্ব সুরুজ আলী। দুপচাঁচিয়া থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ।দুপচাঁচিয়া উপজেলা যুবদলের  আহবায়ক ও গৃহ নির্মাণ শ্রমিক উপ পরিষদের উপদেষ্টা আফসার আলী।বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক  পরিষদের  সভাপতি মোঃ রমজান আলী। শ্রমিক উপরিষদের সভাপতি জালাল উদ্দিন। সহ-সভাপতি মোহাম্মদ মনসুর আলী। সাধারণ সম্পাদক মোঃ বাবু ভাই। কোষাধ্যক্ষ মেহের আলী। দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। চামরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী।

রেলী শেষে বেলা সাড়ে এগারোটায় সি অফিস চত্বরে আলোচনা সভা সংগঠনের সভাপতি  জালাল উদ্দিনের সভাপতি অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য  রাখেন গৃহ নির্মাণ  শ্রমিক উপ পরিষদের সহ-সভাপতি শ্রমিক নেতা মুনসুর আলী। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া ৩ আদমদীঘি দুপচাঁচিয়া নির্বাচনী এলাকা ৩৮ মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিথী আয়রন এর সুরুজ আলী ও দুপচাঁচিয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আব্দুল হামিদ। দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক গৃহ নির্মাণ শ্রমিক উপপরিষদের উপদেষ্টা মোঃ আফছার আলী।

আলোচনা সভা শেষে এক বছরে যেসব সদস্যরা দুপচাঁচিয়া উপজেলা গৃহনির্মাণ  শ্রমিক উপ পরিষদের আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের মাঝে অনুদানের নগত টাকা বিতরন করা হয়েছে। আলোচনা সভা শেষে দুপচাঁচিয়া মিল ও চাতাল মালিক সমিতির কমিউনীটি সেন্টারে  দুপুরে খাবারের আয়োজন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *