👁 94 Views

হাকিমপুরে লালচাঁন ভ্যারাইটি স্টোরে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে জিনসি ও নিশি নামক নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন । শনিবার (১১এপ্রিল) সন্ধ্যায় হিলি বাজারের লালচাঁন ভ্যারাইটি স্টোরে এ আদালত পরিচালনা করা হয়। এ সময় জিনসি ও নিশি নামের ৬০ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। হাকিমপুর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার অশোক বিক্রম চাকমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ওসি জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে সহযোগিতা করেন ।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট অশোক বিক্রম চাকমা জানান, সম্প্রতি এলাকায় মাদকের পাশাপাশি যৌন উত্তেজক সিরাপের ব্যাবহার বেড়েছে। কিছু অসাধু ব্যাবসায়ীরা গোপণে মানক শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন নামের যৌন উত্তেজন সিরাপ বিক্রি করে আসছেন। তাদের রুখে দিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *