👁 321 Views

গাবতলীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ।।

আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফসী আউশ, পাট ও তিল ফসলের আবাদ ও উদপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে বগুড়ার গাবতলীতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২হাজার ৯’শ কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ চত্বরে সার ও বীজ বিতরণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। গাবতলীর ইউএনও হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন শিক্ষা অধিদপ্তরের উপ-সচিব মীর্জা মোহাম্মাদ আলী রেজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর ইসলাম পলাশসহ আরো অনেকে। উপজেলা কৃষি অফিসার জানান, ২৫০০জন কৃষককে আউশ, ৩৫০জনকে পাট এবং ৫০জনকে তিল এর বীজ ও সার দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *