👁 115 Views

পত্নীতলায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি

পত্নীতলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ) সকালে নজিপুর সরদার পাড়া দলীয় কার্যালয়ে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি’র সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো.সামসুজ্জোহা খান জোহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আল ফারুক,পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বাইজিদ রায়হান শাহীন,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,রমজান আলী সরদার, এ.জেড মিজান,আব্দুল্লাহ আল মাসুম, সাবেক যুগ্ন আহবায়ক এম আর মোস্তফা, নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল  কাদের প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *