👁 307 Views

ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির ইফতার মাহফিলে অংশ নিলেন জামায়াতের এম.পি ইঞ্জিনিয়ার এনামুল হক 

আবু মুছা স্বপন,  ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ঢাকায় বসবাসকারী ধামইরহাট উপজেলার প্রাণের সংগঠন ‘ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতি’র পক্ষ থেকে  রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে  ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে  প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংগঠনের  প্রধান উপদেষ্টা মাননীয় সংসদ সদস্য (৪৭/২ নওগাঁ ) ইঞ্জিনিয়ার এনামুল হক (পদাধিকার বলে)।  এ সময় এম.পি এনামুল হক ধামইরহাট বিভিন্ন শ্রেনি পেশার মানুষ যারা ঢাকায় কর্মরত তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের খোজ খবর নেন। ইফতার মাহফিলে উপদেষ্টা হিসেবে  ইঞ্জিনিয়ার জাকির হোসেন, আলহাজ্ব মোহাম্মদ  খাজামউদ্দিন, সভাপতি- সামসুজ্জোহা,  সিনিয়র সহ-সভাপতি- মেহেদী হাসান মিলন, সহ-সভাপতি – সোহেল রানা,  সাধারণ সম্পাদক – মেহেদী মোরশেদ বাবু , যুগ্ম সাধারণ সম্পাদক -দেওয়ান জনি, সাংগঠনিক সম্পাদক -ইঞ্জিনিয়ার আনিছুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক – তারেক মোহাম্মদ জুনায়েদ, অর্থ সম্পাদক -ইলিয়াস হোসেন, প্রচার সম্পাদক -আনিসুর রহমান (স্টার নিউজ ), মামুনুর রেজা আল ফারুকী, এ্যাড. আইয়ুব হোসেন, এ্যাড. মুক্তা সহ শতাধিক সাধারণ ও গণ্যমান্য  সদস্য উপস্থিত ছিলেন।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *