
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন আড়ানী পৌরসভার সম্মানিত প্রশাসক সাবিহা সুলতানা ডলি।
এ কর্মসূচির আওতায় পৌরসভার মোট ৩,০৮৫ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এ ধরনের সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আড়ানী পৌরসভার প্রশাসক সাবিহা সুলতানা ডলি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে এ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতেও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের সামাজিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।