👁 210 Views

বিরলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার- প্রতিপাদ্য নিয়ে এবার বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশও উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬। এ উপলক্ষ্যে বিরল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন, বিরল এপি, জেএসকেএস, সোসাইটি ফর উদ্যোগ, কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ), পল্লীশ্রী এবং ব্র্যাক এর সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বিরল উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে ও কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক শাহানাজ মুনিরা চৌধুরী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, উপজেলা হিসাব রক্ষণ অফিসার সামিউন বাসিরা, উপজেলা দারীদ্র বিমোচন অফিসার মাহফুজা বেগম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন। আলোচনা সভা শেষে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *