
ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে এক মাদক বিক্রেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও টাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করে তাদের আটক করা হয় ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নুরপুর এলাকার জোবায়দুল (২৪) -এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রকাশ্যে মাদক সেবনের দায়ে কশিগাড়ী এলাকার সোলায়মান ফকির (৩২) ও জামিরুল হোসেন (৪০), রামকৃষ্ণপুর (ইছলা) এলাকার গাজীউর রহমান (৫৬), নুরপুর এলাকার অমিত কুমার সাহা (৩২), বলগাড়ী এলাকার আনোয়ার হোসেন (২৬) এবং রঘুনাথপুর এলাকার লিমন খন্দকার (২৭) কে আটক করে ঘোড়াঘাট উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, জরুরি সেবা ৯৯৯ এবং গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযানের সময় মাদক কারবার ও সেবনের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।