👁 346 Views

নওগাঁয় বিসমিল্লাহ্ মটরসের ইফতার মাহফিল

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁয় বিসমিল্লাহ্ মটরসের আয়োজনে সুজুকি মোটরসাইকেল ব্যবহারকারী প্রায় শতাধিক গ্রাহককে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় নওগাঁ শহরের কুইন্স রেস্টুরেন্টে মোটরসাইকেল কোম্পানি সুজুকির অথোরাইজড ডিলার বিসমিল্লাহ মটরস এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ ওয়াহেদ আলী এর আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন- বিসমিল্লাহ মটরস এর পরিচালক আশরাফুল ইসলাম, টিএসএম আর এমবিএল আহমান হাবিব, টেকনিশিয়ান আর এমবিএল শরিফুল ইসলাম, টেকনিশিয়ান সমিতির সভাপতি হেলাল, বিসমিল্লাহ্ মটরস এর সার্ভিস ম্যানেজার মাহাবুব আলম সুহেল ও সেলস ম্যানেজার মো. নিলয় শেখ।
এতে বিসমিল্লাহ্ মটরসের কর্মকর্তা-কর্মচারী, সুজুকি মোটরসাইকেলের নতুন ও পুরাতন গ্রাহকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিসমিল্লাহ্ মটরসের পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানানো হয়।
বক্তারা বলেন, গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন তারা।
এ সময় সুজুকি মোটরসাইকেল ব্যবহারকারী গ্রাহকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিসমিল্লাহ্ মটরসের সার্বিক সেবার প্রশংসা করেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বিসমিল্লাহ্ মটরস এর উন্নতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *