👁 309 Views

নবাবগঞ্জে শিশু সিরাজুল ইসলাম আল সামস্ হত্যার বিচারের দাবিতে

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের নবাবগঞ্জে আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সিরাজুল ইসলাম আল সামস্ (৭) হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে এক শোক মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় বিদ্যালয়ের অধ্যক্ষ ইয়াসমিন আরা (লাকী)-এর নেতৃতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোক মিছিল শুরু হয়। র‌্যালিটি আফতাবগঞ্জের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও কুশদহ ইউনিয়ন পরিষদ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।

মিছিলটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শোকার্ত সহপাঠী, অভিভাবক এবং স্থানীয় সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। মিছিল শেষে নিহত শিশুর আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

সিরাজুলের সহপাঠিরা বলেন,”আমরা আমাদের একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছি। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের কাছে আমাদের দাবি, এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”কোমলমতি এই শিশুর অকাল মৃত্যু পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।

উল্লে­খ,গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে আমানুর ইসলাম কৌশলে সিরাজুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে পাশের একটি মাদরাসার কক্ষে নিয়ে শ্বাসরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করেন আমানুর ইসলাম। হত্যার পর লাশটি পাশের একটি ভুট্টাক্ষেতে ফেলে রেখে আসেন তিনি।

পরে শিশুটির মা ছেলেকে খুঁজতে গিয়ে আমানের কাছে জানতে চাইলে তিনি বিভ্রান্তিকর তথ্য দেন। পরে এলাকাবাসীর সহায়তায় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ভুট্টাক্ষেত থেকে শিশুটির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *