
মো :আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ২লক্ষ৪৭ হাজার ৭ শতটাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে।
গত ৩০ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন২৯ বিজিবিএর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প ২০০০ ঘটিকা রানীনগর বিওপি ২২০০ ঘটিকা এবং দাইনুর বিওপি ২৩০০ ঘটিকাকর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩শত ৩৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ১ হাজার ৯শত ৪০পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৩ বোতল বিদেশী মদ এবং ১৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ২ লক্ষ৪৭ হাজার ৭ শত টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে ২৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: আমিনুর রহমান জি+ সাংবাদিকদের জানান।