👁 215 Views

 আড়ানী পৌর বাজারে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালতে ১৫ হাজার টাকা জরিমানা 

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
রবিবার (১ মার্চ) সকাল ১১ টার সময় আড়ানী পৌর বাজারের পাল মিষ্টান্ন ভান্ডারকে দই এর উৎপাদন তারিখ না থাকায় এবং মিষ্টির দাম ডিসপ্লে না করায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে এবং ভাই ভাই এন্টারপ্রাইজ সার ও কীটনাশক এর দোকানে সার ক্রয় ও বিক্রয়ের রশিদ না থাকা এবং টালি খাতায় না উঠানোর জন্য ও সার বেশি দামে বিক্রি করার জন্য ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন রাজশাহী জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনের এর সহকারী পরিচালক ও নির্বাহী মাজিস্ট্রেট বিপুল বিশ্বাস। এ সময় ভোক্তা অধিকার ও সংরক্ষণ এর সহকারী ও পুলিশ ফোর্স তার সঙ্গে ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *