
সিরাজগঞ্জ প্রতিনিধি ; সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি দিনাজপুরের বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।
সোমবার বেলা ১২টার দিকে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত (২২ ফেব্রুয়ারি) রোববার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১২’র একটি আভিযানিক দল সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এছাড়াও তার মাদকদ্রব্য কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ১টি ট্রাক জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।