👁 197 Views

এদেশ কোনো দল বা গোষ্ঠীর নয়,এদেশ সকল আপামর জনতার সাঁথিয়ায় ড.ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন-এমপি

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড.ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি বলেছেন,এদেশ কোনো দলর বা গোষ্ঠীর নয়।এদেশ সকল আপামর জনতার। তিনি বায়ান্ন ভাষা আন্দোলনের নেতৃত্ব দেয়া অধ্যাপক গোলাম আযম ও ভাষা সৈনিক এমএ মতিনসহ ভাষা শহীদদের অবদানের কথা স্মরণ করে বলেন,একমাত্র বাংলাদেশেই ভাষার জন্য মানুষ আত্মাহুতি দিয়েছেন,যা পৃথিবীর অন্য কোনো দেশে নজির নেই।তিনি১৯৭১ সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা দেশ স্বাধীন করেছেন সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান। চব্বিশের গনঅভ্যুত্থানে শহীদদের কথা স্মরণ করে তিনি বলেন,যখন জনগণ অধিকার থেকে বঞ্চিত হয়েছে।তখনই বিপ্লব সংঘটিত হয়েছে ফ্যাসিবাদ পরাজিত হয়েছে।
শনিবার(২১ফেব্রুয়ারী)পাবনার সাঁথিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আসিফ রায়হান,সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রফিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল বাতেন, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান,সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান, পৌর আমির হাফেজ মাওলানা আব্দুল গফুর প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *