
এম সাজেদুল ইসলাম সাগর নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের নবাবগঞ্জ, দিনাজপুর-এ সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য আবু জাফর মোঃ জাহিদ হোসেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সততা ও নিষ্ঠার সাথে দেশের জন্য কাজ করে যান। আমি আপনাদের পাশে আছি।
এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে পুলিশ বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার জেদান আল মুসা।