
বগুড়া জেলা প্রতিনিধিঃ
শনিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায কাহালু উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রশিক্ষণ কক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মালেক এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন (বিসিএস) ডা. আরিফুর রহমান। এছাড়াও কাহালু উপজেলার বিভিন্ন ভেটেরিনারি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আমিষের চাহিদা পূরণ এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান শেষ হয়।