👁 110 Views

যশোরের মণিরামপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন আটক

ডেস্ক রিপোর্ট : যশোরের মণিরামপুরে থানা-পুলিশ অভিযানে পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনকে আটক করেছে । শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর পৌরসভার দুর্গাপুর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুরে আমজাদ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে কারাগারে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছিল।