
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত মাঠ মহড়ায় ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনপদে সম্ভাব্য ক্ষয়ক্ষতি, উদ্ধার তৎপরতা এবং জানমাল রক্ষায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।
মেলায় দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার তৎপরতা ও জরুরি সেবা সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে সরকারি ও স্বেচ্ছাসেবী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৫টি স্টল সাজানো হয়। এসব স্টলে দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত সরঞ্জাম, প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তামূলক ব্যবস্থা সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেওয়া হয়। বেসরকারি সংস্থা জাগোনারী ও কেয়ার বাংলাদেশ যৌথভাবে এ মেলা ও মাঠ মহড়ার আয়োজন করে।