👁 140 Views

হাকিমপুরর হিলিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর হিলিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) হিলি বাজার কয়েটি দোকানে পরিদর্শন করে দেখেন, দুইটি মুদি দোকানে মূল্য তালিকা সঠিকভাবে দৃশ্যমান ছিল না। বেশি দামে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুই দোকানিকে প্রতিটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে হাকিমপুর থানার এসআই সুজা মিয়া ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। অশোক বিক্রম চাকমা জানান, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় দাম বাড়ানোর চেষ্টা করেন। তাই বাজারে নিয়মিত তদারকি চালানো হবে, যাতে সাধারণ ক্রেতারা ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারেন সাধারণ ক্রেতারা এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে স্বস্তি ফিরে আসবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *