
ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাটে ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের মাঝে গবাদি পশু ছাগল ও ছাগলের খাদ্য ও গৃহ নির্মাণ উপকরণ এবং শিক্ষার্থী অসহায় পরিবারকে নগদ আর্থিক অনুদান বিতরণ করেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং বর্তমান সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (১১এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা পরিষদল রুমে উপজেলা সমাজসেবা ও প্রাণি সম্পদ কার্যালয়ের আয়োাজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের মাঝে গবাদি পশু ছাগল ও ছাগলের খাদ্য ও গৃহ নির্মাণ উপকরণ এবং ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের জন ২২ শিক্ষার্থী, ও অসহায় পরিবারকে নগদ ২ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট উপজেলা প্রাণিসম্পদ অফিসার রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাউসার শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মাসুদ রানাসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।