👁 492 Views

সেনবাগ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকার আরও ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিয়ার, মো. শরিফুল ইসলাম রিপন, মো. আক্তারুজ্জামান রাজু, সদস্য মো. মতিয়ার রহমান, যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহীদ এবং নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২১ নভেম্বর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়েছে।
রবিবার সকালের সাহেব উদ্দিন রাশেলের পক্ষ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠির একটি কপি সেনবাগ প্রেসক্লাবের সাংবাদিকদের নিকট হস্তান্তর করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে সেনবাগ উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
#