
ভোলা প্রতিনিধি : আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিত সন্ত্রাস-ষড়যন্ত্রের বিরুদ্ধে নবগঠিত ভোলা জেলা যুবদলর আয়োজনে ও নেতৃত্বে শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে জেলা যুবদলের অফিস চত্বর হইতে সর্বকালের সর্ব বৃহৎ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত জেলা যুবদলের সভাপতি মোহান্মদ ফখরুল ইসলাম ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক ইয়ারুল আলম লিটন, এনামুল হক, নব সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, সহসভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউর রহমান পলাশ,যুগ্ম সাধারন সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক হাওলাদার আল আমিন, দৌলতখান যুবদল নেতা জহির উদ্দিন জহির প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় জেলা,উপজেলা,পৌর ও ইউনিয়ন যুবদলের হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন,গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিষ্ট শক্তি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।
পরাজিত শক্তির সকল নৈরাজ্যও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলসহ সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণ সতর্ক রয়েছে। কোনো ধরণের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না।
বক্তারা আরও বলেন,গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা রাজপথে আছেন এবং যে কোনো ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন। শেষে ভোলা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান, জেলা, উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।ভোলায় যুবদলের বিক্ষোভ সমাবেশ
ভোলা প্রতিনিধি ঃ
আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিত সন্ত্রাস-ষড়যন্ত্রের বিরুদ্ধে নবগঠিত ভোলা জেলা যুবদলর আয়োজনে ও নেতৃত্বে শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে জেলা যুবদলের অফিস চত্বর হইতে সর্বকালের সর্ব বৃহৎ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত জেলা যুবদলের সভাপতি মোহান্মদ ফখরুল ইসলাম ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক ইয়ারুল আলম লিটন, এনামুল হক, নব সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, সহসভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউর রহমান পলাশ,যুগ্ম সাধারন সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক হাওলাদার আল আমিন, দৌলতখান যুবদল নেতা জহির উদ্দিন জহির প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় জেলা,উপজেলা,পৌর ও ইউনিয়ন যুবদলের হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন,গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিষ্ট শক্তি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।
পরাজিত শক্তির সকল নৈরাজ্যও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলসহ সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণ সতর্ক রয়েছে। কোনো ধরণের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না।
বক্তারা আরও বলেন,গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা রাজপথে আছেন এবং যে কোনো ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন। শেষে ভোলা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান, জেলা, উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।