👁 152 Views

ভালুকায় আখি আক্তার ১৬ নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

ময়মনসিংহের ভালুকায় আখি আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।ঘটনাটি ঘটেছে উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলি গ্রামে।
আখির বাবা ও বোনের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে হত্যার অভিযোগ  অস্বীকার করেন শশুরবাড়ির লোকজন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে আখির সাথে বহুলি গ্রামের আলাউদ্দিনের ছেলে জাহিদের দুই বছর পূর্বে বিবাহ হয়। অভিযোগ রয়েছে বিয়ের পর আখি আক্তারকে ভরাডোবা বিএসবি স্পিনিং  কোম্পানিতে চাকরি করতে বাধ্য করে এবং প্রতিনিয়ত তার বেতনের টাকা নিয়ে নেয় আখির স্বামী।
টাকা না দেওয়ায় এর আগেও আখি আক্তারের একাধিকবার মারপিট করে তার স্বামী। ঘটনার রাতে তাদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছিল বলে জানান আখির শশুরবাড়ির লোকজন। সকালে হঠাৎ আখির লাশ খাটে দেখতে পেয়ে ভিড় জমান এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে পুলিশ। এ ঘটনায় আখির স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান পুলিশ।