
ইয়ানূর রহমান : যশোরে পুলিশ অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে আরও ৪ আওয়ামীলীগ কর্মীকে আটক করেছে । শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃরা হলেন যশোরের ঝুমঝুমপুরের সিরাজুল ইসলাম, বলাডাঙ্গা কারিগরপাড়ার শরিফুল ইসলাম লিমন, ঝুমঝুমপুর চান্দের মোড়ের তুহিন হোসেন ওরফে ছোট মিয়া এবং ওইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের হাফিজ বাঙ্গালী।
পুলিশ জানায়, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।#