👁 189 Views

রংপুরে নির্মাণকৃত ঘরবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা।

রংপুর ব্যুরোঃ রংপুরে জোরপূর্বক ঘরবাড়ি,পুকুর দখল ও বিভিন্ন প্রজাতির গাছ কর্তনের অভিযোগ উঠেছে মাহফুজার রহমান মাহাফুজের বিরুদ্ধে।
আজ সোমবার বিকেলে রংপুর নগরীর রাম গোবিন্দ বাহার কাছনা এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায়,  জোরপূর্বক ভাবে ঘরবাড়ি দখল করে রমরমা  মাদক মাদক ব্যবসা ও মাদক সেবন থেকে শুরু করে সমস্ত অপকর্ম চালিয়ে আসছেন এই মাদকসম্রাট মাহফুজার রহমান।
এ ঘটনার স্থানীয়রা জানায়,এই জমির প্রকৃত মালিক মজিবর রহমান ওরফে মিলন,গত ৮ ই অক্টোবর ২০১৫ সালে পিতা শামসুল হক ও মাতা হালিমা খাতুন দ্বিতীয় পুত্র মজিবুর রহমান (ওরফে) মিলনকে দুই দাগে ৫১ শতাংশ জমি সাব কবলা করে দেয়।
এরপর থেকেই ওই জমির উপর ঘরবাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছেন মজিবুর রহমান মিলন। কতিপয় কিছু প্রভাবশালী সন্ত্রাস বাহিনী দিয়ে মাহফুজার রহমান মাহাফুজ পূর্বক ভাবে ওই জমি দখল করার চেষ্টা ও বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছেন।  এতে করে এলাকায় অনেকের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়,প্রকৃত এই জমির মালিক মজিবর রহমান। এই জমিতে বিভিন্ন প্রজাতির গাছ ছিল।
আম গাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির গাছ গায়ের জোরে বিক্রি করেছেন মাহফুজুর রহমান । গাছ বিক্রি করতে বাধা দেওয়াই ক্ষিপ্ত হয়ে মজিবর রহমান ওরফে মিলনকে তার ভাড়াটিয়া সন্ত্রাস বাহিনী দিয়ে  প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে অভিযুক্ত মাহফুজ।
একই এলাকার শ্রী বিশ্বনাথ নামে একজন ব্যক্তি বলেন,মিলনের বাড়ির গাছ মাহফুজ বিক্রি করেছে।
নাজির হোসেন নামের এক ব্যাপারীর কাছে। সেই গাছ নিয়ে এসেছেন কাঠ চেরাই মিলে। একজনের গাছ আরেকজন তো বিক্রি করতে পারেনা। জোরপূর্বক ভাবে মাহফুজ গাছ কর্তন করে বিক্রি করেছেন নাজির হোসেন এর কাছে।
স্থানীয়রা আরো বলেন, ইতিপূর্বে মাছের ঘের থেকে বালু উত্তোলন করে বিক্রি করেছে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা।  বিষয়ে কথা বলতে গেলে বাগ-বিতণ্ডে
এক পর্যায়ে মজিবুর রহমানকে বিভিন্নভাবে লাঞ্ছিত করে।
অনেকেই নাম প্রকাশ করতে অনিচ্ছুক, দীর্ঘ সময় থেকে অন্যের বাড়ি ঘর জোরপূর্বভাবে দখল করে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছেন সম্রাট মাহাফুজ। মাদকের বিষয়ে স্থানীয়রা মুখ খুললে ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছেন তাদের। এ কারণেই ভয়ে মুখ খুলতে পারছেন না স্থানীয়রা।
অভিযুক্ত মাহাফুজের সাথে কথা হলে তিনি ঘর বাড়ি দখল গাছ বিক্রিসহ সকল অপকর্মের কথা  অস্বীকার করে বলেন,আমি এসবের কিছুই জানিনা।   আমার বাবার সম্পত্তিতে বসবাস করে আসছি।
এ বিষয়ে মজিবুর রহমান ওরফে মিলনের সাথে কথা হলে তিনি বলেন, সাব কবলা কৃত জমি আমি ভোগ দখল করে আসছি। আমার অসুস্থতার সুযোগ নিয়ে কতিপয় মাহাফুজ তার সন্ত্রাস বাহিনী দিয়ে  ঘরবাড়ি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন,২০২৪ সালে চক্রান্ত মূলকভাবে আমার উপর মিথ্যা মামলা ও ফেসবুকে বিভিন্ন অপবাদ দিয়ে আমাকে হয়রানি করে আসছে মাহফুজ। আমার নির্মাণকৃত ঘরবাড়ি ছেড়ে দিতে বল্লে আমাকে ও আমার পরিবারকে প্রাণে মেরে ফেলবে এবং রাস্তাঘাটে দেখা পাওয়া মাত্রই চিরদিনের মত পৃথিবী থেকে সরিয়ে দিবে এমন হুমকি ধামকি সব সময় দিয়ে আসছে। আপনাদের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে ঘরবাড়ি পুকুর ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি ।
বিভিন্ন সূত্রে জানা গেছে,২০১৫ সালে ৪২৯ দাগে ১২ শতক,২৯১ দাগ,আরএস দাগ ৪৫৪/ ৯৩ শতক জমির মধ্যে ৩৯ শতকসহ ৫১ শতাংশ জমি মজিবর রহমান মিলন কে সাব কবলা করে দেয় তার পিত মৃত শামছুল হক,মাতা মৃত হালিমা খাতুন। যার দলিল নং ১৫০৪৪।
২০২৪ সালে মাহফুজার রহমান মাহফুজ,দিলরুবা আক্তার লাকী বৃদ্ধ শামসুল হক কে দিয়ে প্রবাবিত করে গায়ের জোর খাটিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার লোভ তথ্য গোপন করে অন্যের কাছে এই জমি আবারো বিক্রি করে।
জানা গেছে,গত ২৮ জানুয়ারি ২০২৫ সালে  জাহাঙ্গীর হোসেন ভূইয়া ও ইকবাল হোসেনের কাছে একই জমি আবারো বিক্রি করেন মৃত শামসুল হক।
যার দলিল নং ১০২৪ ও ১০২৫।
যে সময় জমিতে বিক্রি করেছে সে সময় ওই বৃদ্ধ অসুস্থ ছিলেন না। অসুস্থ বৃদ্ধাকে নিয়ে জোরপূর্বক ভাবে টিপসই নিয়ে গোপনে জমি বিক্রি করতে বাধ্য করেন কতিপয় মাহফুজুর রহমান মাহফুজ ও  দিলরুবা আক্তার লাকী।
দলিল সম্পাদন হওয়ার ১১ বছর পর দিলরুবা আক্তার লাকী ও মাহফুজার রহমান এর কুপরামর্শে পিতাকে দিয়ে অধিক লাভের আশায় ২০২৪ সালে মজিবর রহমান মিলনকে আসামি করে দলিল বাতিলের জন্য একটি মিথ্যা মামলা কোর্টে দায়ের করেন। যা এখনো চলমান রয়েছে। যার মামলা নং ৯৪/২৪।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অশোক চৌহান এর সাথে কথা হলে তিনি বলেন,কোর্টে মামলা আসতে একটু সময় লাগে। কোট থেকে মামলার নতি
পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য যে,ক্রয়কৃত সাব কবলা মূলে ২০১৫ সালে ৫১ শতাংশ জমির উপরে ঘরবাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছেন মজিবুর রহমান মিলন।
স্থানীয়দের দাবি এই জমির প্রকৃত মালিক মজিবর রহমান ওরফে মিলন। তবে এই জমি জোরপূর্বক ভাবে ভোগদখল করার পাঁয়তারা চালাচ্ছে মাহাফুজ। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে এসব সন্ত্রাসীদের আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।