
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণার দায়ে আসাদুল ইসলাম নামে এক সাবেক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে সাঁথিয়া থানা পুলিশ।তাকে ২০লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।আসাদুল ইসলাম উপজেলার ধুলাউড়ি গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে।গতকাল বুধবার(১১নভেম্বর) রাতে তাকে ঢাকা গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,আসাদুল ইসলাম সেনাবাহিনীতে চাকরি করতেন।চাকরি করা অবস্থায় ২০২৫ সালে এক ব্যাক্তির কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে ১৮ লাখ টাকা নিয়েছিল। চাকরি দিতে না পারায় এবং টাকা ফেরৎ না দেওয়ায় ওই ব্যাক্তি আদালতে মামলা করলে তার চাকরি চলে যায়।এ ঘটনায় তার সাজা হয় এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারী ওয়ারেন্ট হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনিসুর রহমান জানান,প্রতারণার দায়ে আসাদুল ইসলামের বিরুদ্ধে মামলা হয় এবং ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে অভিযান চালিয়ে ঢাকা থেকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার(১২নভেম্বর)পাবনা আদালতে পাঠানো হয়েছে।