👁 384 Views

নিবন্ধিত হলো মনোহরদীর ইউসুকা ফাউন্ডেশনে।

মনোহরদী (নরসিংদী)প্রতিনিধি দীর্ঘদিন পর বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে ইউসুকা ফাউন্ডেশনের সকল তথ্যে উপাক্ত সরেজমিনে যাচাই বাছাই করে সমাজকল্যাণমন্ত্রালয়ের অধীনে নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে প্রতিষ্ঠিত একটি সেবামূলক প্রতিষ্ঠানটি ইউসুকা ফাউন্ডেশনটি সরকারি ভাবে নিবন্ধিত হলো।
আজ (১২ নভেম্বর) সকালে নিবন্ধিত প্রতিষ্ঠানটি কর্মকর্তাগণ নরসিংদী জেলার সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধিত সনদটি গ্রহণ করেন। ইউসুকা প্রতিষ্ঠানটির নিবন্ধিত নং- ন ০৫৯৬।
ইউসুকা ফাউন্ডেশনের চেয়ারম্যান মালয়েশিয়া প্রবাসি মোহাম্মদ সৌরভ হোসেন এ বিষয়ে বলেন দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি মানবসেবাসহ ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। গরিব দুঃখী মানুষের আশ্রয়স্থল ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। প্রতিষ্ঠানটি এক যুগেরও বেশি সময় ধরে এলাকার হতদরিদ্রদের পাশে থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ ছাড়া রমজান মাস এলে এ প্রতিষ্ঠান থেকে হাজার হাজার লোকজনকে ইফতার ও ঈদসামগ্রীসহ নগদ অর্থ প্রদান করছেন। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি এলাকার উন্নয়নমূলক কার্যক্রমসহ ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চান বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মালয়েশিয়া প্রবাসি মোহাম্মদ সৌরভ হোসেন।