👁 385 Views

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খোকন আবারো গ্রেপ্তার

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকনকে (৫৭) আবারো পুলিশ গ্রেফতার করেছে । গতকাল রাত সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জয়রামপুর স্টেশনপাড়ার মৃত আবু তাহেরের ছেলে। পুলিশ জানায়, দামুড়হুদা থানার মামলা নম্বর-৮, (৬ জুন ২০২৬)-এর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বিচারক তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।