👁 420 Views

পটুয়াখালীতে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন

পটুয়াখাল প্রতিনিধি। পটুয়াখালীর দশমিনায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংক শাখা অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- পল্লী সঞ্চয় ব্যাংকের সিবিএ বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মো. মহিবুর রহমান, সিবিএ পটুয়াখালী জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মো. রহমাতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসরাম, সিনিয়র সহকারী মো. আমিনুল ইসলাম সহ আরও অনেকে।
এসময় তারা বক্তব্যে বলেন, দীর্ঘদিন পদোন্নতি না পাওয়া, পদবি পরিবর্তন ও সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদন না হওয়াসহ নানা বৈষম্য ও প্রশাসনিক জটিলতা সৃষ্টি হযেছে। ২০১৪ সালে পল্লী সঞ্চয় ব্যাংক একটি বাড়ি একটি খামার প্রকল্পের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত একটি বিশেষায়িত ব্যাংক। দেশের ৪৯২টি উপজেলায় ক্ষুদ্রঋন কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রায় ১১ হাজার জনবল নিয়ে ব্যাংকটি দেশের গ্রামীন জনগোষ্ঠীর অর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, যোগ্যতা অভিজ্ঞতা ও দীর্ঘদিন চাকরির মূল্যায়ন না হওযায় কর্মীদেও মধ্যে অসন্তোষ বাড়ছে।