👁 66 Views

সুজানগরে  জাতীয় যুব দিবস পালিত 

সুজানগর প্রতিনিধি : সুজানগরে জাতীয় যুব র‍্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও যুব ঋণের চেক বিতরণের  মধ্য দিয়ে  বর্ণাঢ্য আয়োজনে, জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন  ও  যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, রবিবার সকালে পাবনার সুজানগর  উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য  র‍্যালি বের হয়।  বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের অংশ গ্রহণে বের হওয়া বর্ণাঢ্য  র‍্যালিটি পৌর শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
 উপজেলা যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।  উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুল গাফফারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাদের হোসেন। প্রধান অতিথির বক্তব্যে  উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন,  সরকার  যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে  দেশকে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভা শেষে যুব উন্নয়নে প্রশিক্ষণ প্রাপ্ত আটজন ব্যক্তির মাঝে ৬ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের  চেক ও গাছের চারা   বিতরণ করা হয়।