👁 433 Views

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস ও তাঁর স্ত্রী মর্জিনা বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবক মরহুম আব্দুল লতিফ বিশ্বাস এবং তাঁর স্ত্রী মর্জিনা বিশ্বাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা পাবনা শহরের মনসুরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
লতিফ রিয়েল এস্টেটের পরিচালক আক্তার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুম দম্পতির কর্মময় জীবন, সমাজসেবামূলক অবদান এবং মানুষের কল্যাণে তাঁদের ভূমিকার কথা স্মরণ করেন বক্তারা। তাঁরা বলেন, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আব্দুল লতিফ বিশ্বাস মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর স্ত্রী মর্জিনা বিশ্বাসও পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে ছিলেন শ্রদ্ধাভাজন।
অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য দেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ ছাড়া আরও বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু, পাবনা জেলা নায়েবে আমির মাওলানা মো. ইকবাল হোসেন, পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস ও মরহুমের ছোট ভাই মজিদ বিশ্বাসসহ প্রমুখ। এ সময় বাংবাদিক, বিএনপি, জামায়েতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেণ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ইসমাইল হোসেন। এতে প্রায় তিন হাজার মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। দোয়া শেষে মরহুম আব্দুল লতিফ বিশ্বাস ও মর্জিনা বিশ্বাসের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁদের জীবনের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।