👁 187 Views

বগুড়ায় জামায়াতের পেশাজীবি জোন শিক্ষা শিবির অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার বগুড়াঃ
শুক্রবার সকালে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া মহানগর জামায়াতের পেশাজীবি জোন আয়োজিত কর্মী শিক্ষা শিবির অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পেশাজীবী জোন সদস্য মো: আসাদুল ইসলাম আসাদের পরিচালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইফসুর সেক্রেটারী জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বিএসসি ইঞ্জিনিয়ার্স ফোরাম সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আহমেদ কবীর, মাওলানা মো. আব্দুল হালিম বেগ, তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় ওস্তাদ ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রউফ।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতানের পর দেশে আর নতুন করে কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। যারা আবারও লগি-বৈঠার রাজনীতি ফিরিয়ে আনার পাঁতারা করছেন কিংবা জামায়াতের বিরুদ্ধে আস্ফালন ও অস্ত্রের মহড়া দিচ্ছেন, তাদের আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত। কোনো খুনিকেই রেহাই দেওয়া হবে না। লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই করা হবে, ইনশাআল্লাহ।