👁 323 Views

বাঘার কুষ্টিয়ায় ৯৮ বোতল এস্কাফসহ আটক- ৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় ৯৮ বোতল এস্কাফ, দুটি পুরোনো মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ১১০ টাকাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গাবতলীপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. ওলি আহম্মেদ ওরফে কাজল (২৮), গোকুলপুর ৩ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. আব্দুল আউয়াল রান্টু (৫২) এবং মালিয়ানদহ ৩ নম্বর ওয়ার্ডের মো. শমসের আলীর ছেলে মো. মেরাজুল ইসলাম (৪০)।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারোদাগ গ্রামে লালন শাহ সেতুর গোলচত্বর সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মো. মিঠুন ইসলামের মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাঁদের কাছ থেকে ৯৮ বোতল এস্কাফ, নিবন্ধিত দুটি পুরোনো মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কুষ্টিয়ার ভেড়ামারা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলোমান রয়েছে।