👁 508 Views

পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি।। “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুযাখালীর দশমিনায় যথাযোগ্য মর্যদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশানস ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং  সেইন্ট বাংলাদেশ এর আয়োজনে উপজেলা পরিষদ এলকা থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে শুরুরস্থলে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ হাসান মৃধা, উপজেলা প্রানী সম্পদ দপ্তরের ভেটেনারী সার্জন ডা. অরভিল সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মু. নেছার উদ্দিন, আনসার ভিডিপির কর্মকর্তা সফিকুল ইসলাম, সেইন্ট বাংলাদেশ এর দশমিনা উপজেলা প্রজেন্ট ম্যানেজার কামরুল ইসলাম, এ্যাডভোকেসি অফিসার শিশির বৈরাগী, পিও মাজারুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ হাসান মৃধা বলেন, সুস্থ জাতি গঠনের ব্যক্তিগত পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। বিশেষ করে শিশু বয়স হতে হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তুলতে হবে। এসয় স্বগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সাইফুর রহমান শাহীন।