👁 425 Views

ধামইরহাটে পূজামণ্ডপে মেয়র পদপ্রার্থী আনারুল ইসলামের আর্থিক অনুদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ধামইরহাট পৌরসভার মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম মন্ডল এর পক্ষে দলীয় নেতৃবৃন্দ। ১৯ অক্টোবর (সোমবার) রাতে উপজেলার পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা ও পৌর নেতৃবৃন্দ। পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও আয়োজকদের খোঁজখবর নেন এবং পূজা উদযাপনে মেয়র প্রার্থী আনারুল ইসলামের পক্ষ থেকে সহযোগিতার অংশ হিসেবে পৌর এলাকার ৬টি মন্দির কমিটির সভাপতি-সম্পাদকের নিকট আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলাদলের সহ-সভানেত্রী মাজেদা বেগম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসা মন্ডল, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক বেনু আমিন, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আরমান হোসেন রিপন, যুবদল নেতা আবু বক্কর প্রমুখ।