
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম মাষ্টার। একই সঙ্গে আগামী ২০ অক্টোবর রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে মোটর সাইকেল নিয়ে শোডাউন করেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় আড়ানী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেল বহরটি আড়ানী পৌরসভার বিভিন্ন শারদীয় পূজামন্ডপ প্রদক্ষিণ করে।
এ সময় মোঃ নজরুল ইসলাম মাষ্টার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এই শোডাউনে আড়ানী পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, আড়ানী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, আসমোত মিলিটারি, দুলাল আহমেদ, মানিক সাবেক কমিশনার, আশরাফুল আলম, নয়ন উদ্দিন, জাহাঙ্গীর আলম, রাসেল আহমেদ, রিপন আলী, নিল চাঁদ সাবেক কমিশনার, বাবু, চুন্নু, খাজা,আশিক আলী, আবির আহমেদ, রবিউল ইসলাম, আজিজ প্রাং, বজলুর রহমান, নিঠু আহমেদ, সাবেক মেম্বার মোজাম্মেল, সেলিম, রয়েল, হিটলার, নান্টু মাষ্টার, রফিক, মাহাবুব,করিম, তোফাজ্জল হোসেন, জিম, মিম এবং স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ এই শোডাউনে অংশ নেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। পূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে জানান
কালি মন্দির মন্ডপের দায়িত্বে থাকা আনসার সাগর আলী।
আড়ানী পৌরসভার ক্ষাপা বাবা মন্দির পরিচালনা কমিটির সভাপতি জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন হচ্ছে। ইতি মধ্যে মোঃ নজরুল ইসলাম মাষ্টারসহ অনেকেই আমাদের পূজামণ্ডপ পরিদর্শন করে খোঁজ খবর নিয়েছেন। সবার সহযোগিতায় আনন্দমুখর পরিবেশে পূজা সম্পন্ন হবে বলে আমরা আশা করছি।
এবং আগামী ২০ অক্টোবর রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত জনসভায় নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বানও জানান মোঃ নজরুল ইসলাম মাষ্টার। জনসভা সফল করতে তিনি দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।