👁 428 Views

মাধবদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন করায়: বিশেষ সম্মাননা ও পুরস্কার পেলেন  পাচদোনা পুলিশ ফাড়ির ইনচার্জ  ইউসুফ আহমেদ।

মোঃ নজরুল ইসলাম : নরসিংদী জেলার  মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নে ঘটে যাওয়া চাঞ্চল্যকর বৃদ্ধা হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করায় বিশেষ সম্মাননা ও পুরস্কার পেয়েছেন পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ইউসুফ আহামেদ।

আজ নরসিংদী জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক, প্রশংসা পত্র (সার্টিফিকেট) এবং নগদ অর্থ পুরস্কার তুলে দেন নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মো: আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।
পুলিশ সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর/২০২৬ মাসে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের স্বর্পনৈগর গ্রামে এক বৃদ্ধাকে রহস্যজনকভাবে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই অপরাধীদের শনাক্ত ও মামলার আসল রহস্য উদঘাটনে মাঠে নামেন তদন্তকারী কর্মকর্তা ইউসুফ আহমেদ। তাঁর নিরলস প্রচেষ্টা ও পেশাদারিত্বের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই হত্যা মামলার মূল রহস্য উদঘাটিত হয় এবং জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হয়।
সম্মাননা প্রাপ্তি শেষে এক প্রতিক্রিয়ায় পুলিশ কর্মকর্তা ইউছুব আহামেদ জানান, “গত সেপ্টেম্বর মাসে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের স্বর্পনৈগর গ্রামের রহস্যজনক বৃদ্ধা হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করায় নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা মহোদয় স্যার আমার হাতে সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার তুলে দিয়েছেন। এই স্বীকৃতি কাজের প্রতি আমার দায়বদ্ধতা ও উৎসাহ আরও বাড়িয়ে দেবে।”
সম্মাননা প্রদান অনুষ্ঠানে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত উর্ধ্বতন কর্মকর্তারা ইউসুফ  আহামেদের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।