
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বিলাশ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে বাড়ির পাশের একটি আমগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত বিলাশ উপজেলার চকউজাল গ্রামের মনোমন্ডলের ছেলে।
জানা যায়, নিহত বিলাশ পাহাড়পুর বাজারে মোবাইল সার্ভিসিং এর কাজ করতেন। তিনি কিছু দিন আগে থেকে লোকজনের সাতেমন মিশতো না এবং কথাবার্তাও কম বলতেন। তিনি গতকাল মঙ্গলবার রাতে পরিবারের সকলের সাথে রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যায়। এরপর রাতের কোনো এক সময়ে বাড়ির পাশে একটি আম গাছের ডালের সাথে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।
আজ বুধবার সকালে তার লাশ গাছের সাথে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।