👁 415 Views

বেহাল সড়কে চরম দুর্ভোগ, ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা!

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার ছোট বগী বাজার থেকে আলী ডাকুয়া বাড়ি হয়ে শাহলম মুন্সী বাড়ি পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সড়কটির এমন দুরবস্থা থাকলেও সংস্কারে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে কোমলমতি শিক্ষার্থী ও স্কুলগামী ছাত্রছাত্রীরা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। খানাখন্দ ও চলাচলের অনুপযোগী অবস্থার কারণে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
সড়কটি দিয়ে প্রতিদিন চলাচলকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহনের চালকদের দুর্ভোগ যেন দেখার কেউ নেই। উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে এই সড়কের দুরবস্থা এলাকাবাসীর মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এলাকাবাসীর জোর দাবি, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সড়কটি পরিদর্শন করে সংস্কারের কার্যকর উদ্যোগ গ্রহণ করে।
জনগণের প্রশ্ন—আর কত দুর্ভোগ পোহালে এই সড়কের উন্নয়ন হবে? শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।