
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। বিরলের ১০ নং রাণীপুকুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলম এর পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। অক্সিজেন এর অভাবে মাছগুলো হঠাৎ মরে যাওয়া শুরু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আনুমানিক প্রায় কুড়ি লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশংকা করে শাহিনুর আলম দিশেহারা হয়ে পড়েছে।
শাহিনুর ইসলাম জানান, ৩.৩৩ একর জমির একটি পুকুরে তিনি ব্যক্তিগত উদ্যোগে ৪৫ হাজার তেলাপিয়া, এক হাজার বিগ্রেড ও সিলভার, একশত হাঙ্গেরী, একশত গ্রাসকার্প, রুই ও মিরকা পাঁচ হাজার পিস প্রায় সাড়ে ষোল লক্ষ টাকার বিনিয়োগ করেছিলেন। কিন্তু মাছ তুলে বাজারে নিয়ে যাওয়ার পূর্বেই বৃহস্পতিবার রাতে হঠাৎ মরা মাছ পানিতে ভেসে উঠতে শুরু করে। শুক্রবার সকালে মাছগুলো তুলে পুকুরপাড়ে বিক্রি করা হলে স্থানীয়রা ক্রয় করছেন। তবে মাছের বিক্রয়কৃত মূল্য থেজে তাঁর এই ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব নয়!