👁 288 Views

ভোলায় উদ্যোগের আয়োজনে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ভোলা পতিনিধি : ভোলায় আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে শহরের গ্রামিন জন উন্নয়ন সংস্থার হল রুমে বরিশাল ও ভোলার বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের নিয়ে দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল বিভাগের নির্বাহী পরিচালক মোঃ মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন-বরিশাল অঞ্চলের পরিচালক মোঃ হাফিজুর রহমান । বক্তব্য রাখেন-ভোলা সোনালী ব্যাংকের উপব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, কৃষি ব্যাংকের উপব্যবস্থাপক দেবদাস সরকার। সেমিনার শেষে উদ্যাক্তাদের নিয়ে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন ব্যাংকের দুই শতাধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।