
ইয়ানূর রহমান : যশোর শহরের খড়কিতে বোমাবাজি মামলার এজাহারভুক্ত আসামি লাদেনকে পুলিশ আটক করেছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খড়কি হাজাম পাড়ার নিজ বাড়ি থেকে লাদেনকে আটক করা হয়।
পুলিশ জানায়, এলাকার আধিপত্য বজায় রাখতে গত ৪ অক্টোবর রাতে খড়কি হাজাম পাড়ার বিএনপি অফিস সংলগ্ন মেহেদী হাসানের বাড়ির সামনে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ৫ অক্টোবর খড়কি দক্ষিণ পাড়ার ওহিদুল ইসলাম সোহেল বাদী হয়ে কোতোয়ালি থানায় চারজনকে আসামি করে মামলা করেন।
মামলার আসামিরা হলেন, লাদেন, সানি, সাকিব ও তৌফিক।
মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে লাদেনকে আটক করেন। পরে বুধবার তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।#