
এম সাজেদুল ইসলাম সাগর ,নবাবগঞ্জ (দিনাজপুর) : আগামীকাল ৭ ফেব্রুয়ারি শনিবারে দিনাজপুরের বিরামপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারী ) বিকেল ৫ টার দিকে ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথায় এসে শেষ হয়।
মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা ব্যানার,ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে তারেক রহমানের আগমন শুভেচ্ছায় স্বাগতম,তারেক রহমান জিন্দাবাদ গণতন্ত্র মুক্তি পাকসহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ আতিফ, সাংগঠনিক সম্পাদক আদনান মুজাহিদ,ছাত্রনেতা জুবায়ের হোসেন বিদ্যুত,রাজু,সোহান,মেহেদী,রু