👁 461 Views

পার্বতীপুরে সাংসদ রেজওয়ানুল হককে নাগরিক সংবর্ধনা

লিমন হায়দারঃ মহান জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় দিনাজপুর-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হককে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলার হামিদপুর ইউপি’র ধুলাউদাল স্কুল মাঠে ১৪ ই সেপ্টেম্বর (সোমবার)স্থানীয় সাবেক বিএনপি ও সর্বস্তরের সাধারণ মানুষের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উন্নয়ন ও জনকল্যাণের অঙ্গীকারে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে হাজারো মানুষের ঢল নামে।প্রিয় নেতাকে একনজর দেখা,তাঁর মুখ থেকে এলাকার ভবিষ্যতের বার্তা শোনা এবং নিজ-নিজ এলাকার নানা জরুরি দাবি-দাওয়া তুলে ধরতে উৎসবমুখর পরিবেশে জমায়েত হন অত্র ইউনিয়নবাসী।

বিকেল থেকেই অনুষ্ঠানস্থল কানায়- কানায় পূর্ণ হয়ে ওঠে। কেউ এসেছেন প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে,কেউবা এসেছেন জনগুরুত্বপূর্ণ নানা প্রত্যাশা নিয়ে। আগতদের কথায় ব্যক্তিগত চাওয়ার চেয়ে এলাকার সমষ্টিগত উন্নয়ন ও জনস্বার্থের দাবিগুলোই বেশি প্রাধান্য পায়।

উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে এজেডএম রেজওয়ানুল হক এমপি বলেন, “জনগণের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও আস্থাই আমার রাজনীতির মূল শক্তি।আপনারা যখন নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগের উন্নতির কথা বলেন,তখন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজের দায়িত্ব আরও বেড়ে যায়।”

স্থানীয় প্রবীণ ও তরুণদের মতে,এ ধরনের সরাসরি অংশগ্রহণ ও খোলামেলা আলোচনা এলাকার সামগ্রিক উন্নয়নে নতুন বার্তা নিয়ে আসবে।
শেষে ইউনিয়ন বাশির পক্ষ থেকে সাংসদ এজেডএম রেজওয়ানুল হককে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।